সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খানকে গত দুই মাস আগে প্রত্যাহার করা হয়েছিল। এবার আজ তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করলো সরকার। আজ সোমবার ১০ই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।













