পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, দুজন মোটরসাইকেল আরোহী মুখে মাস্ক পরে এসে দৌড়িয়ে পালাতে থাকা একজনকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলের কাছেই লুটিয়ে পড়েন লোকটি । পরে জানা যায় লোকটির নাম মামুন।













