বাচ্চাসহ এক অসহায় নারী বান্দরবান সদর উপজেলা সদরের ট্রাফিক মোড়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন এই খবর পেয়ে দ্রুত ছুটে যান বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।
জেলা প্রশাসক অসহায় নারীর খোঁজ খবর নেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তার ও তার বাচ্চার খাবার, পোষাক, ডায়াপার, এবং সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে নারী ও বাচ্চার পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা, সহকারী কমিশনার (গোপনীয় শাখা), উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।













