মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী
থানা পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ পিস
ইয়াবা সহ ৪ যুবককে আটক করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২রা
এপ্রিল সন্ধ্যায় উপজেলার রবিন মার্কেট এলাকা থেকে মোঃ শাহিন ইসলাম (২৬)
নামে এক যুবককে ইয়াবা সহ আটক করা হয়। শাহিন পার্শবর্তী ঠাকুরগাঁও
জেলার রুহিয়া থানাধীন উত্তর বটিনা নামাজপড়া এলাকার মৃত: জামাল হোসেন
দুদুর পুত্র। ওই দিন রাতে পুলিশ উপজেলার ফকিরগঞ্জ বাজারের গরু হাটি এলাকায়
পৃথক এক অভিযানে তিন মাদক সেবনকারীকে হাতে নাতে আটক করেন।
আটককৃত মাদকসেবনকারীরা হলো, ছোটদাপ গ্রামের মোঃ সইম উদ্দীনের পুত্র
তৈয়ব আলী (৩০) , একই গ্রামের মোঃ আজগর আলীর পুত্র হাসান আলী (২০) ও
সুখাতী গ্রামের মৃত: কলিম উদ্দীনের পুত্র ফরিদুল ইসলাম (২৬)। এ প্রসঙ্গে
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিত তরে
বলেন, চলমান জালানি সংকটে পুলিশ অক্লান্ত পরিশ্রম করছে। এরপরেও মাদক
প্রতিরোধে আটোয়ারী থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত মাদক
বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। আটককৃতদের একজনের নামে আটোয়ারী
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। অপর তিনজনকে
সাধারণ মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।













