
দৈনিক বাংলাদেশ প্রবাহ ডিবিপি নিউজ প্রকাশক ও সম্পাদক, এবং বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কেএম আবুল হোসেন এর খালু শরীয়তপুর নিবাসী জনাব আব্দুল জলিল মাদবর এর মিলাদ ও দোয়ার মাহফিল এবং কুলখানি অনুষ্ঠিত হলো আব্দুল জলিল মাদবরের নিজ বাসভবন নড়িয়া শরীয়তপুরে।
তিনি গত ১২ ই সেপ্টেম্বর ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী চার ছেলে এক কন্যা সন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
তার সন্তানদের মধ্যে ছোট ছেলে আসাদুজ্জামান ইব্রাহীম একজন বিসিএস ক্যাডার, বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন, এবং তার ছোট ছেলের বউ সুরঞ্জনা ইব্রাহিম সহকারি পুলিশ কমিশনার পদে এপিবিএন এ কর্মরত আছেন।
দৈনিক বাংলাদেশ প্রবাহ ডিবিপি নিউজ পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আব্দুল জলিল মাদবরের-বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুম আব্দুল জলিল মাদবর কে বেহেস্তের সু প্রশংসিত স্থান জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন।
প্রকাশক ও সম্পাদক: কাজী ফারিদ আহমেদ। নির্বাহী সম্পাদকঃ আব্দুর রাজ্জাক। যোগাযোগের ঠিকানা: আলম টাওয়ার, লিফট ৭(৮ তলা), রুম ৮০২, ১২০ মতিঝিল, ঢাকা ১০০০। Email: suanewsagency@gmail.com. Phone: 01766010676.
লাইসেন্স নম্বর: TL No-DSCC/002572/24.