হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে স্বামী ও শশুর বাড়ির লোক জন। ঘটনাটি মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়ন এর বরইউরি গ্রামের। জানা গেছে – বর্ষিজুড়া এলাকার শাহিন মিয়া এর কন্যা প্রিয়া এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন- নাজিরাবাদ ইউনিয়ন এর বরইউরি গ্রামের ইব্রাহিম। এর পর থেকে তাদের দাম্পত্য কলহ সৃষ্টি হয়।
মৃত্যুর পূর্বে প্রিয়ার লেখা এক বার্তা পাওয়া যায় যাতে লেখা আছে-
দুনিয়ার সবচেয়ে ঝুকিপূর্ণ কাজ হলো বিয়ে, ভাগ্য গুনে সঠিক জীবনসঙ্গী পেলে সব ঠিক, আর না হলে কবর পর্যন্ত সবকিছু মানিয়ে নিতে হয়।
গতকাল রাত আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে প্রিয়ার মৃত দেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী ইব্রাহিম ও শশুর বাড়ির লোকজন। নিহত প্রিয়ার পরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে শশুর বাড়ীর লোকজন।













