লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েননি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার ২৬শে নভেম্বর সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার দূর্নীতি কমাতে চেষ্টা করে যাচ্ছেন। সড়কে চাঁদাবাজিও বন্ধ করা যায়নি, কিন্তু চাঁদাবাজিও কমানোর চেষ্টা করা হচ্ছে।













