সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহিদ মিলন দিবসে আজ ২৭ নভেম্বর ২০২৫ সকাল ৮:৩০টায় মিলনের সমাধিতে এবং ৯:০০টায় মিলনের স্মৃতিস্তম্ভে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়ক, এস এ রশীদ, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, বাসদ (মার্কবাদী) নেতা রাশেদ শাহরিয়ার প্রমুখ।
বার্তা প্রেরকঃ
রাজেকুজ্জামান রতন
সহকারী সাধারণ সম্পাদক
বাসদ কেন্দ্রীয় কমিটি ও সদস্য
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।













