এযাবত কালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপ্তিস্থলই ছিল নরসিংদী। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে আগুনসহ নরসিংদীর বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। তাছাড়া বিভিন্ন স্থাপনা ও ভবনে ফাটল সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় ঘর ধসে পড়ার খবর পাওয়া গেছে। এতে প্রায় ছয় জন মানুষ নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।
রাজধানির বংশালে কার্নিশ ধসে পড়ে তিন জন নিহত হয়েছেন। দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। অরো অসখ্য বাড়ি হেলে পরেছে ফাটল ধরেছে।













