মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে খামারি পর্যায়ে অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠনে খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ব্র্যাক আঞ্চলিক অফিস এর কনফারেন্স রুমে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর উদ্যোগে গতকাল বুধবার দুপুর ১২টায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ডাঃ মোঃ সারোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফুলবাড়ী দিনাজপুর। সভাপতিত্ব করেন ডাঃ মোঃ এরমান আলী, রিজিওনাল সেলস ম্যানেজার, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, রংপুর রিজিওন, রংপুর । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এএসএম ডাঃ মোঃ মারুফ হোসেন, ব্র্যাক এ আই এন্টারপ্রাইজ, দিনাজপুর।













