আজ ১লা নভেম্বর ২০২৫ইং রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় ঢাকা প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিতহয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেশটা আলমগির হোসেন , সহ-সভাপতি বশির আহাম্মেদ , এম জি কিবরিয়া এস এম হাসান , লায়ন মজিবুর রহমান , স্বাগত বক্তব্য, রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ আর পি সি । অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন , স্থায়ি সদস্য আব্দুর রাজ্জাক, সালেহ আহাম্মেদ , বরকত উল্লা সহ আরও অনেকে। সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী সভাপতি জনাব এনাম আহম্মেদ। সভাটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতাও বর্তমান সাধারন সম্পাদক কাজী ফরিদ আহম্মেদ।
সভায় সকলেই একমত হন যে আগামী ২৫শে ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে । ২০/১১/২০২৫ তারিখের মধ্যে সকলকে সদস্য পদ নবায়নের জন্য বলা হয়েছে ।
যাহারা নতুন সদস্য হইতে ইচ্ছুক তাহারা ২০/১১/২০২৫ইং তারিখের মধ্যে আবেদন করিতে পারিবেন।













