মাহতাব ইসলামঃ
এক ফেসবুক বার্তায় টাঙ্গাইল সদরবাসীর প্রতি এডভোকেট ফরহাদ ইকবালের কৃতজ্ঞতা ও ঐক্যের আহ্বান জানান
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবাল। ফেসবুকের মাধ্যমে টাঙ্গাইল সদরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও অকৃত্রিম ভালোবাসায় ভরা একটি আবেগঘন বার্তা দিয়ে
তিনি লিখেছেন-
“প্রিয় টাঙ্গাইল সদরবাসী,
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, বন্ধু এবং সহযোদ্ধা। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পথচলায় আপনারাই ছিলেন আমার সঙ্গী, অনুপ্রেরণা ও সকল শক্তির মূল উৎস। অতীতে সকল কর্মকান্ড যেমন আপনাদের সবাইকে সাথে নিয়ে আপনাদের মতামত, পরামর্শের ভিত্তিতে করেছি, ভবিষ্যতেও আপনাদের সবাইকে সাথে নিয়ে, আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শের ভিত্তিতেই করবো, ইনশাআল্লাহ।
মহান আল্লাহতালা আমাদের সকলের সহায় হোক।
বাংলাদেশ জিন্দাবাদ।”
বার্তার শেষ অংশে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করে কামনা করেন।













