তাদের দাবি, এই দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরদিন আজ বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর সকালে এ দাবিতে সংগঠনটি দুর্নীতি দমন কমিশনের সামনে মানববন্ধন করে।
বক্তারা অভিযোগ করেন, এই দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে দুদক এখনো নীরব রয়েছে। তারা বলেন, দুর্নীতির কারণে “এ দুই উপদেষ্টা তাদের প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন।” তাই যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান দুদক দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।













