আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক
বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ পোটলা
গাজাসহ তিন যুবককে আটক করেছে। আটোয়ারী থানার পুলিশ সূত্রে
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার
রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃ কামরুজ্জামান শাহ্ধসঢ়;’র নেতৃত্বে এএসআই মোঃ ফরহাদ হোসেন এবং
সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকশ টিম মাদক
বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে উপজেলার ছোটদাপ
থেকে বামনকুমার যাওয়ার পথিমধ্যে মোঃ ফজলুল করিমের বাঁশ বাগানের পূর্ব
পাশে পাকা রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করার
সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পোটলা গাজাসহ তিন যুবককে
হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানায়, মাদক কেনাবেচার সময়
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।
আটকের সময় পুলিশ ও আসামীদের মাধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অতঃপর
আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে ২০ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য
ইয়াবা ট্যাবলেট ও এক পোটলা গাজা উদ্ধার করেন পুলিশ। আটককৃত যুবকেরা
হলো, উপজেলার ছোটদাপ গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ কামরুল
ইসলাম(নাইস)(২২), মৃত মানিক হোসেনের ছেলে মোঃ রাফিউল তাজরি রাতুল
রাফি (২২) ও বড়দাপ গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ আবুল
কালাম(৪৩)। এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান ইয়াবা ও
গাজাসহ তিন যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের
বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/ ১৯(ক)/৪১
ধারায় আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।













