ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি একাডেমি সাপ্লাই চেইন ফাইন্যান্স সামিট ২০২৫-এ অংশগ্রহণের জন্য আটটি ব্যাংকের ২৯ জন ব্যাংকার এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর দু’জন প্রতিনিধি পাঠিয়েছে।
আইসিসি বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সম্মেলনের উদ্বোধন করেন আইসিসি’র মহাসচিব জন ডেন্টন। এতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০ এর বেশি বাণিজ্য, অর্থনীতি ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
দু’দিনব্যাপী সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল, ‘আস্থা পুনর্গঠন, উদ্ভাবনকে ত্বরান্বিত করা : বিভক্ত বিশ্বে সাপ্লাই চেইন ফাইন্যান্সের ভবিষ্যৎ।’ আলোচনায় ভূ-রাজনৈতিক অস্থিরতা, ডিজিটাল পরিবর্তন, টেকসই অর্থায়ন, ব্লকচেইন ও কৃত্রিম বুদ্ধিমত্তিসহ অন্যান্য উদ্ভাবন নিয়ে কার্যকর দিক-নির্দেশনা প্রদান করা হয়।













