সোমবার, এপ্রিল ২০, ২০২৬
No Result
View All Result
  • Login
  • Register
SUS News Agency
Advertisement
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ / ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ / রাত ১০:০৪
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
SUS News Agency
No Result
View All Result
Home খেলাধুলা

১৭ উইকেট পতনের দিন এগিয়ে ভারত

ঢাকা

susna by susna
নভেম্বর ২৩, ২০২৪
in খেলাধুলা
0
১৭ উইকেট পতনের দিন এগিয়ে ভারত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হবার পরও বোলারদের দারুন নৈপুন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে সফরকারী ভারত। ভারতের করা ১৫০ রানের  জবাবে  নিজেদের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে ভারতীয় পেসারদের তোপে ৬৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৮৩ রানে পিছিয়ে অসিরা। ম্যাচের প্রথম দিনই ১৭ উইকেটের পতন হয়েছে।
পার্থে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৩ রানে ৬ উইকেট হারায় ভারত। ইনিংসের তৃতীয় ওভারে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের বলে খালি হাতে সাজঘরে ফিরেন ভারতের ওপেনার যশ্বসী জয়সওয়াল।
তিন নম্বরে নেমে রানের খাতা খোলার আগেই পেসার জশ হ্যাজেলউডের বলে আউট হন দেবদূত পাড্ডিকাল। দ্বিতীয় উইকেটের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি হ্যাজেলউডকে। বিরাট কোহলিকে ৫ রানে ফিরিয়ে দেন তিনি।
উইকেটে সেট হয়ে স্টার্কের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার লোকেশ রাহুল। ৩টি চারে ৭৪ বলে ২৬ রান করেন তিনি।
স্টার্ক-হ্যাজেলউডের মত জোড়া উইকেটের মালিক হন মিচেল মার্শ। ধ্রুব জুরেলকে ১১ ও ওয়াশিংটন সুন্দরকে ৪ রানে আউট করেন মার্শ।
৭৩ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন উইকেটরক্ষক ঋসভ পান্ত ও অভিষিক্তি নিতিশ কুমার রেড্ডি। ৮৫ বলে ৪৮ রানের জুটি গড়েন তারা। ৩টি চার ও ১টি ছক্কায় ৭৮ বলে ৩৭ রান করা পান্তকে শিকার করে জুটি ভাঙ্গেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
দলীয় ১২১ রানে পান্তের আউটের পর বেশি দূর যেতে পারেনি ভারত। ১৫০ রানে অলআউট হয় তারা। পার্থে এটিই সর্বনিম্ন দলীয় রান ভারতের। এছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দেড়শর মধ্যে গুটিয়ে যাওয়া তৃতীয় দল এখন  ভারত। এর আগে ১৯৫৮ সালে ১৩৪ ও ২০২১ সালে ১৪৭ রানে ইংল্যান্ড এবং ২০১৯ সালে ১৪৪ রানে অলআউট হয়েছিলো শ্রীলংকা। ইংল্যান্ড ও শ্রীলংকার ম্যাচগুলো ছিল ব্রিজবেনে দিবা-রাত্রির।
ভারতের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ রান করেন রেড্ডি। কামিন্সের শিকার হবার আগে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ বলে ৪১ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ২৯ রানে ৪টি, স্টার্ক-কামিন্স ও মার্শ ২টি করে উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ ওভারে বিনা উইকেটে ১৩ রান পায় অস্ট্রেলিয়া। তৃতীয় ওভার থেকেই ভারতের পেসার ও অধিনায়ক জসপ্রিত বুমরাহর তোপের মুখে পড়ে ১৯ রানে ৩ উইকেট হারায় অসিরা। অভিষেক টেস্ট খেলতে নামা নাথান ম্যাকসুয়েনি ১০, স্টিভেন স্মিথকে ০ ও উসমান খাজাকে ৮ রানে ফিরিয়ে দেন বুমরাহ।
শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেও পারেনি অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট  হারিয়ে ৫৯ রানে সপ্তম উইকেট হারায় অসিরা। ২টি চারে ১১ রান করা ট্রাভিস হেডকে শিকার করেন ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা পেসার হরষিত রানা।
এরপর জোড়া উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। মিচেল মার্শকে ৬ ও মার্নাস লাবুশেনকে ২ রানে শিকার করেন সিরাজ। বুমরাহ বলে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে জীবন পেয়ে ৫২ বল খেলেছেন লাবুশেন।
দিনের শেষ উইকেট শিকার করেছেন বুমরাহ। কামিন্সকে ৩ রানে ফিরিয়ে দেন কামিন্স।
কামিন্স ফেরার পর ১৬ বলে অবিচ্ছিন্ন ৮ রান করে দিন শেষ করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ও স্টার্ক। ক্যারি ১৯ ও স্টার্ক ৬ রানে অপরাজিত থাকেন। ভারতের বুমরাহ ১৭ রানে ৪টি, সিরাজ ২টি ও রানা ১টি উইকেট নেন।

susna

susna

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
রংপুরে পুলিশের সহায়তায় গরু চুরি বন্ধ হয়েছে

রংপুরে পুলিশের সহায়তায় গরু চুরি বন্ধ হয়েছে

নভেম্বর ২৪, ২০২৫
ঢাকা প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৪, ২০২৬
ডিআইজি ও এসপির মিঠাপুকুর থানা পরিদর্শন

ডিআইজি ও এসপির মিঠাপুকুর থানা পরিদর্শন

জানুয়ারি ১৪, ২০২৬
বাংলাদেশ তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর মৃত্য

বাংলাদেশ তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর মৃত্য

নভেম্বর ২৯, ২০২৫

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
মিঠাপুকুরে ৮ম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা নেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জনতার

মিঠাপুকুরে ৮ম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা নেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জনতার

এপ্রিল ২০, ২০২৬
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

এপ্রিল ১৯, ২০২৬
রংপুরে বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রংপুরে বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬
যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

এপ্রিল ১৯, ২০২৬

Recent News

Somoyer Unnon Songbad News Agency.

12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • কৃষি
  • খেলাধুলা
  • জাতীয়
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • মফস্বল সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • সকল সংবাদ
  • সম্পাদকীয়
  • হোম

সর্বশেষ সংবাদ

মিঠাপুকুরে ৮ম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা নেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জনতার

মিঠাপুকুরে ৮ম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা নেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জনতার

এপ্রিল ২০, ২০২৬
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

এপ্রিল ১৯, ২০২৬

© 2024 SUS News Agency - Somoyer Unnon Songbad News Agency by IT Farm Bangladesh.

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2024 SUS News Agency - Somoyer Unnon Songbad News Agency by IT Farm Bangladesh.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist