ম্যাচ শেষে আয়োজিত পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি। তিনি বিজয়ী খেলোয়াড় নাসুম আহমেদের হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি ও এক লক্ষ টাকার চেক তুলে দেন। সিলেট টাইটানসকে অভিনন্দন এবং নাসুম আহমেদকে তার আগামী ম্যাচের জন্য শুভকামনা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সিলেট টাইটানস এর বদরুল ইসলাম, বিপিএল এর টেকনিক্যাল কমিটির রকিবুল হাসান।













