নিজেস্ব সংবাদ দাতাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামার সঙ্গে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে যে, বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ও আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে একরামুজ্জামানের নগদ অর্থ গত সাত বছরে ২৭ গুণের বেশি বেড়েছে। একই সময়ে তার ব্যাংক ঋণ বেড়েছে প্রায় ২২ গুণ। তবে বিপুল সম্পদ বৃদ্ধির বিপরীতে তার বার্ষিক আয় কমেছে প্রায় পৌন ৪ গুন।













