স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে, বিএনপির বিভিন্ন কর্মসূচিরর সঙ্গে যুক্ত রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, তিনি ইতোমধ্যে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছেন এবং দলীয় মনোনয়নর আশায় মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।
তবে স্থানীয় বি এনপি র একাংশের নেতাকর্মীদের মধ্যে তার সাম্প্রতি ক রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে।
বিশেষ করে বিগত সরকার বিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ কতটা ছিল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে বলে কয়েকজন নেতাকর্মী মন্তব্য করেছেন। যদিও তার সমর্থকরা দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পক্তৃ থেকে সাংগঠনি কর্মকাণ্ডে ভূমিকা পালন করে আসছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে , হবি গঞ্জ-২ আসনের বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য ড. আবু মনসুর সাখাওয়াত হাসানের সঙ্গে মো. সাবাজ আলীর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে । স্থানীয় রাজনৈতিক মহলের একটি অংশ মনে করে, এই সম্পর্ক তার মনোনয়ন প্রত্যাশার ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে । তবে এ বিষয়ে দলীয়ভাবে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ।
মনোনয়ন প্রসঙ্গে মো. সাবাজ আলী বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শ ধারণ করে রাজনীতি করে আসছি। দল যদি আমাকে যোগ্য মনে করে এবং মনোনয়ন দেয়, তাহলে ৭ নম্বর বানিয়াচং ইউনিয়নের মানুষের সেবা ও উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে বানিয়াচং ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা জোরালো হচ্ছে।
দলীয় মনোনয়ন কার হাতে যায়, সেটিই এখন স্থানীয় রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।













