মাহতাব ইসলামঃ
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,
আজ সোমবার ৫ই জানুয়ারি দিবাগত গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত “কে আর” ইয়ার্ডে ঢুকে সাগরের দিক থেকে এসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিলে ইয়ার্ডের নৈশপ্রহরীরা তাদের বাধা দেয়। এ সময় প্রহরীরা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা পাল্টা হামলা চালায়। এতে দুই নৈশপ্রহরী সাগরে পড়ে যান।













