- নিজেস্ব প্রতিবেদকঃ ইসমাঈল চৌধুরী সম্রাট তার ফেসবুক পোস্টে দাবি করেছেন সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার সাথে ভিডিও কলে আলাপ কালে বলেছেন শেখ হাসিনা মিত্র বাহিনীর সামরিক প্রটোকলে শিগ্রই দেশে ফিরছে। কোন দেশে বা কোন মিত্র বাহিনীর প্রোটোকলে তা বলেননি।

তাহার স্টাটাস নিম্ন রুপঃ
“নেত্রী শুধু বলেছেন__
আর অল্প কিছুদিন ধৈর্য ধরো, মিত্রবাহিনীর সামরিক প্রোটোকলে দেশে ফিরছি ইনশাআল্লাহ।”
নিজের জীবনকে জনগণের জন্য উৎসর্গ করে দিয়ে যিনি প্রতিটি মুহুর্ত এদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তিনি জনকের কন্যা মানবতার বাতিঘর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।













