সহ সম্পাদক,অফিস প্রধান, রংপুরঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত রূপসী গ্রাম উন্নয়ন সংস্থা (রূগ্রাউস) কার্যালয়ে গতকাল ২৭ মে ২০২৬ বুধবার রাত ১০ টায় সংস্থার জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় খোড়াগাছ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ৫০ জন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিনামুল্যে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। রূগ্রাউস সভাপতি ডাঃ আইয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রূগ্রাউস আজীবন দাতা সদস্য ও রাজউক পরিচালক হামিদুল ইসলাম, রূগ্রাউস আজীবন সদস্য অধ্যাপক ডাঃ সাকলায়েন রাসেল, সহ সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম প্রমুখ।


