নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় এক যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। পুলিশ লাশটির পরিচয় উদ্ধার করেছে।
পুলিশের দেয়া তথ্য মতে নিহত যুবকের নাম শহিদুল ইসলাম। তিনি সিলেটের ভাতাঝিল এলাকার ৪৭/এ, ভবনের ২য় তলার বাসিন্দা তাহার পিতা মৃত আনোয়ারুল ইসলাম ও মাতা। তবে তাকে কি করণে এবং কোথায় কে বা কারা এমন নির্মম ভাবে খুন করে এখানে এনে লাশ ফেলে রেখেছে সেই সম্পর্কে পুলিশের কাছ থেকে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমারের বরাতে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির মাথা নেই এবং পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো কাপড় ছিল না। আশপাশে মাথার কোনো সন্ধানও পাওয়া যায়নি।













