মাহ্তাব ইসলামঃ আজ রবিবার ১৮ই জানুয়ারি বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এর কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়েছে । এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।













