আব্দুল হালিম, রংপুর ব্যুরো অফিসঃ
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সীল ইন্টারনেটন্যাশনাল বাংলাদেশ ও নাগরিক প্রকল্প দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় আজ ২৫শে নভেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারজানা আফরোজ এঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিঠাপুকুর ইউএনও নাজমুল আলম।













