মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ ১৬ই ডিসেম্বর ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৭:৩০টায় কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করে সকাল নয়টায় বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু, বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন, মাঈন উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড নাসির উদ্দিন প্রিন্স, রুখশানা আফরোজ আশা প্রমুখ নেতৃবৃন্দ।













