মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দীর্ঘদিন ধরে মজুদ থাকা বিপুল
পরিমাণ কয়লা বিক্রি না হওয়ায় বৃষ্টির পানিতে ভেসে গিয়ে কোটি
টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। খনির খোলা ইয়ার্ডে রাখা কয়লার
স্তুপে বৃষ্টির পানি জমে থাকায় কয়লার গুণগত মান নষ্ট হচ্ছে বলে
অভিযোগ উঠেছে। এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় নিয়ে স্থানীয়দের মধ্যে
ক্ষোভ বিরাজ করছে।













