মঙ্গলবার ৬ই জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের এ কথা বলেন যে,
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে , খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা মিলে এই কারসাজি করেছেন। দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হচ্ছে। যারা দোকান বন্ধ রেখেছেন সেগুলো খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফাওজুল কবির খান আরও বলেন, কারসাজির সঙ্গে জড়িতদের অনেককেই সাজা দেওয়া হয়েছে। এখানে তিন ভাগে কাজ হচ্ছে- জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ সচিব ও পুলিশ।












