বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের নেতাকর্মীবৃন্দ।
আজ সোমবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে তাদের কবরে শ্রদ্ধা জানানো হয়। সেইসঙ্গে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদ দলের ভাইচ চেয়ার ম্যান মোয়াজ্জেম হোসেন আলাল, কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, কেন্দ্রীয় কমিটির স্ব্যাস্থ বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আব্দুল লতিফ আর পি সি, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল সহ কেন্দ্রীয় কমিটি, গাজীপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন













