মাহ্তাব ইসলামঃ
বাংলদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা কমরেড ফজলুর রহমান ভুলুর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে কমরেড মাঈন উদ্দিন চৌধুরী, কমরেড শাহজাহান কবীর ও ছাত্র ফ্রন্ট সভাপতি মুক্তা বাড়ৈ আজ দুপুর আড়াইটায় নর্থ সার্কুলার রোডস্হ বাসভবনে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পামাল্য অর্পণ করেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভুলু দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনি সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে শেষ পর্যায়ে পিজি হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্হায় আজ সকাল ৮:৩০টায় তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ, ভুলু ভাই স্বাধীনতা-পূর্বকালে ছাত্রলীগ এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে সক্রিয়ভাবে জাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৮০ সালে প্রতিষ্ঠাকালে তিনি বাসদের রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে সক্রিয়ভাবে দলের সাথে যুক্ত না থাকলেও আমৃত্যু বাসদের একজন সক্রিয় অন্তপ্রাণ সমর্থক ছিলেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন কমরেড ভুলুর মৃত্যুতে পার্টি সমাজতন্ত্রের প্রতি আস্হাশীল একজন নিবেদিত প্রাণ সমর্থক দরদীকে হারালো।













