শুক্রবার ২৮শে নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ১।মো: চাঁন (১৮), ২। রানা (২৫), ৩। মোঃ হামজা( ১৯), ৪। রসেল (৩০), ৫। রাজ বিশ্বাস (৩০), ৬। মোঃ আসলাম (৬৫), ৭। মো: লিটন (৩৫), ৮। মো: হেলাল (৪০), ৯। মো: হারুনু অর রশিদ (৩৫) , ১০। কনিক (২১), ১১। আরিফ (১৯), ১২। মো: তাহের (৫০), ১৩। মো:আরিফুর রহমান (২৫), ১৪। মোঃ সুমন (২০), ১৫। মো: রনি (৩০) ও ১৬। মোঃ আরিফ (২৬)।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মোট ১৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













