আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধিঃ বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন –
এর আওতায় এবং আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনায় পঞ্চগড়ের
আটোয়ারীতে ৮টি কিন্ডার গার্টেন স্কুলের ২৫৬ জন ( কেজি থেকে ৮ম শ্রেণি)
এবং সোভা সংস্থা পরিচালিত ‘ সোভা আদর্শ শিক্ষা নিকেতন’ এর ৮টি শিক্ষা
প্রতিষ্ঠানের ৭২ জন (কেজি থেকে ৫ম শ্রেণি) বাছাইকৃত শিক্ষার্থীদের বৃত্তি
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালিত ৮টি কিন্ডার গার্ডেন
স্কুল ও সোভা সংস্থা পরিচালিত ৮টি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আটোয়ারী
সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভেন্যু ব্যবহার করে পরীক্ষা
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮শে নভেম্বর সকালে ইংরেজি ও বিকালে বাংলা এবং শনিবার ২৯শে
নভেম্বর সকালে গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। সোভা আদর্শ
শিক্ষা নিকেতনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, সোভা সংস্থার
নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদ। অপরদিকে কিন্ডার গার্ডেনের বৃত্তি পরীক্ষায়
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
নিতিশ চন্দ্র বর্মন। কেন্দ্র পরিদর্শক টিম হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা
প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান,
আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মানিকপীর
সোনালী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ খাদেমুল ইসলাম । কেন্দ্র সচিব নিতিশ চন্দ্র
বর্মন জানান, কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মূখর পরিবেশে
মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ
পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক শিক্ষা কার্যক্রম
পরিচালনার জন্য বছর শেষে এই মেধা যাচাই পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য
গুরুত্বপূর্ণ। তিনি বলেন,আমরা শিক্ষার্থীদের উপজেলার সকলের সাথে
প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছি।
আমরা চেষ্টা করছি মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভয়ভীতি কাটিয়ে
যেকোন পরিবেশে নিজেদের তৈরী করার উপযোগী করে গড়ে তুলতে। তিনি আরো
বলেন,প্রাথমিক শিক্ষায় মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি
পরীক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।













