আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা এলাকায় ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে থানা পুলিশ আটক করেছেন ৫ জন।
আটকৃতরা হলেন, সাজু মিয়া(২৮), তুহিন রেজা (৩০), আলী(৩০), মোসাদ্দেক হোসেন (৩৫), মাজেদুল ইসলাম মিঠু (৩৬), উভয়ের থানা-ফুলবাড়ী,জেলা-দিনাজপুর সহ অজ্ঞাতনামা ২/৩ জন এর বিরুদ্ধে একই উদ্দেশ্যে অবৈধভাবে পথরোধ করে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অবৈধভাবে আটক রেখে চাঁদা দাবীসহ মারপিট, ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অপরাধ সংক্রান্ত অভিযোগে একটি মামলা দায়ের হয়।
মামলার তদন্তকারী সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) ফরিদুল ইসলাম ও ফুলবাড়ী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে অপরাধীদের জেল হাজতে প্রেরণ করেন বলে জানান।













