ফার্মাসিউটিক্যালস খাতে ঘোষিত মজুরি বাস্তবায়নসহ শোভন কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তার দাবিতে
কর্মসূচী পালনের মাধ্যমে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস এন্ড এমপ্লয়িজ ফেডারেশনের আত্মপ্রকাশ
গত ৩রা এপ্রিল ২০২৬ সকাল ১০টায় সেগুনবাগিচা ভ্যানগার্ড মিলনায়তনে বাংলাদেশের
ফার্মাসিউটিক্যালস খাতের প্রথম জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ওয়র্কার্স এন্ড
এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভার পূর্বে জাতীয় প্রেসক্লাব চত্বরে ফার্মাসিউটিক্যালস খাতে ঘোষিত মজুরি স্কেল বাস্তবায়ন,
ঔষধ শিল্পের শ্রমিকদের নিয়মিত পরীক্ষা ও ভবিষ ̈ৎ তহবিল চালুসহ শোভন কর্মপরিবেশ ও
চাকরির নিরাপত্তার দাবিতে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ওয়ার্কর্স এন্ড এমপ্লয়িজ
ফেডারেশনের (প্রস্তাবিত) সাধারণ সভার আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন। সভায় বক্তব্য রাখেন
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দধীয় কমিটির সংগ্রামী সভাপতি শ্রমিকনেতা কমরেড রাজেকুজ্জামান রতন,
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ফেডারেশনের (প্রস্তাবিত) অন্যতম সংগঠক ডাঃ
মনীষা চক্রবর্ত্তী। আরও বক্তব্য রাখেন ফার্মাসিউটিক্যালস খাতের ৭টি রেজিস্টার্ড ও ১টি প্রস্তাবিত
ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যারা মানুষের জীবন রক্ষাকারী ওষুধ বানায়, সেই ফার্মাসিউটিক্যালস খাতের শ্রমিকদের
বেঁচে থাকার মত ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক হিসেবে অধিকার নাই। দিনদিন ওষুধের
দাম বাড়ে কিন্তু শ্রমিকের মজুরি বাড়েনা। বাংলাদেশ আজ চীন, ভিয়েতনাম, মায়ানমারসহ বিভিন্ন দেশে
ওষুধ রপ্তানি করছে। শিল্পের বিকাশ হচ্ছে, কিন্তু শ্রমিকের বিকাশ হচ্ছেনা। ওষুধশিল্প থেকে লাভ করে
৬০ হাজার কোটি টাকা পাচার করার ঘটনা এদেশে ঘটেছে কিন্তু শ্রমিকরা তাদের আইন স্বীকৃত অধিকার-
চাকুরির নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশ পায়নি। নেতৃবৃন্দ ওষুধ শিল্পের শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ
করার জন্য দৃঢ়চিত্তে এগিয়ে যাবার জন্য ফেডারেশনের নেতৃবৃন্দের কাছে আহবান জানান।
সাধারণ সভায় মোঃ জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও ডাঃ মনীষা চক্রবর্তিকে সাধারণ সম্পাদক করে
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ফেডারেশনের ২৭ সদস ̈বিশিষ্ট কমিটি নির্বাচীত
হয়।













