মাহতাব ইসলামঃ
আজ বুধবার ৭ই জানুয়ারি সকালে রাজধানীতে জামায়াতে ইসলামীর আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন ‘আবারও পাতানো নির্বাচন হলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে জানিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠ হবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।













