নির্বাচন প্রস্তুতি নিয়ে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নেন।













