ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির মধ্যকার সংঘর্ষের ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করার দাবি ও শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ আন্তরিক ও যৌক্তিক আচরণের আহবান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা গত ২৮ অক্টোবর, ২০২৫ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গতকাল ২৬ অক্টোবর সাভারের খাগান এলাকায় অবস্থিত সিটি ইউভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে থুথু ছিটানোকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত ঘটে। এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিকভাবে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে দফায় দফায় সংঘর্ষ, হামলা, সিটি ইউনিভার্সিটিতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই নজিরবিহীন সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫০ জন।
বিগত জুলাই অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনন্য লড়াকু ও আত্মত্যাগি ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। তার পরবর্তীতে এসে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে এই সংঘর্ষ এবং বিদ্বেষ এর ঘটনা অপ্রত্যাশিত বলে মনে করেন অনেকে। সঠিক তদন্তের মধ্য দিয়ে খতিয়ে দেখা দরকার দেশের ক্রান্তিলগ্নে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা স্থায়ীভাবে বিনষ্ট করার উদ্যেশ্যে পরিকল্পিতভাবে এই সংঘর্ষ বাধানো হচ্ছে কিনা এবং দ্রুতই এই সংঘর্ষের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে বলে মনে করেন সাধারন শিক্ষার্থীগণ।













