গত ২৪ এর ৫ই আগস্ট আওয়ামী লীগর পতনের পর অনেক নেতাকর্মীর মতো তারেক শামস হিমুও আত্মগোপনে চলে যায়। এ সময় নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এরপর হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিভ রহমানের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার ছবি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্রে তারেক শামস খান হিমুর বিজেপিতে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জর নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা ও মনোয়ন বৈধতা পেয়েছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান ওরফে হিমু। তিনি এক সময় দাপটের সাথে আওয়ামী লীগের রাজনীতি করতেন।













