মাহতাব ইসলাম :
টাংগাইল সদর ৫ আসনের বি এন পির জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেন বি এন পির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু। মনোনয়ন পেয়ে সুলতান সালাউদ্দীন টুকু তার ভেরিফায়েড ফেসবুক পেজে সদর আসনের সবার প্রতি বিনীত অনুরোধ করে বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বর্তমান সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় কেউ যেন মিছিল, শোভাযাত্রা বা উল্লাসে অংশ না নেন। দায়িত্বশীল আচরণ বজায় রাখা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং শান্ত, সুশৃঙ্খল ও গঠনমূলক কাজে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখি।
পরিস্থিতি মোকাবিলায় আমাদের সংযম, সচেতনতা ও ঐক্যই সর্বোচ্চ শক্তি। সর্বোপরি, মহান রব্বুল আলামীনের কাছে দোয়া প্রার্থনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, “আবারও, বলছি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেশনেত্রী, গণতন্ত্রের মা এবং সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন।
বাংলাদেশ জিন্দাবাদ!”













