মাহ্তাব ইসলামঃ
সিলেট জেলা ছাত্রদলের আসন্ন কাউন্সিলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন সভাপতি পদপ্রার্থী আব্দুল সামাদ লস্কর মুনিম। দীর্ঘদিনের সক্রিয় এই নেতা ইতোমধ্যেই শত ছাত্রনেতা তৈরির কারিগর হিসেবে পরিচিতি পেয়েছেন।
দলীয় আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে সহকর্মীদের কাছে বিশেষভাবে সমাদৃত। বর্তমানে তিনি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। গোয়াইনঘাট থানাধীন জামিয়া ইসলামিয়া ইসলামনগর ঈদগাহ মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি, যা তার সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।













