জাতীয় নির্বাচন সময়মত না-ও হতে পারে , তবে জুলাই সনদই বাস্তবায়ন এখন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামের নায়েবে আমির ডাঃ’ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (২৯ অক্টোবর) সকালে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।













