রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
No Result
View All Result
  • Login
  • Register
SUS News Agency
Advertisement
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ / ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ / বিকাল ৪:০৯
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
SUS News Agency
No Result
View All Result
Home সকল সংবাদ

কলেজ ড্রেসটা ঝুলে আছে হ্যাঙ্গারে, কোথাও ওসমান নেই

প্রতিবেদন : মোহাম্মদ বাইজিদ হোসাইন

susna by susna
নভেম্বর ২৩, ২০২৪
in সকল সংবাদ
0
কলেজ ড্রেসটা ঝুলে আছে হ্যাঙ্গারে, কোথাও ওসমান নেই
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ওসমান পাটোয়ারী খুবই ভদ্র ও মিষ্টভাষী। চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হওয়ার পর আমার প্রথম পরিচয় তার সঙ্গে। সত্য ও ন্যায়ের পক্ষে ছিল তার দৃঢ় অবস্থান। সবার উপকারে ছুটে যেত সে। এমন বন্ধুকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। তাকে ছাড়া পরীক্ষায় বসতে হয়েছে আমাদের। মেনে নেয়ার চেষ্টা করছি।কিন্তু পারছি না। অজানা এক দুঃখ সবসময় তাড়া করছে।’কথাগুলো শহিদ ওসমান পাটোয়ারীর বন্ধু এরফানের।

লক্ষ্মীপুর থেকে একবুক স্বপ্ন আর আশা নিয়ে বন্দরনগরীর চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে পড়তে আসা ছেলেটা এখন শান্তির ঘুমে আচ্ছন্ন। বন্ধুরা কিছুতেই ভুলতে পারছে না তাকে ঘিরে সেই স্মৃতিমাখা দিনগুলো। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ওসমানের বুক ও শরীর ঝাঁঝরা হয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের গুলিতে।

কয়েক মাস আগে শহিদ হলেও বন্ধুদের স্মৃতিতে ফিরলেন ওসমান, সেই চেনা পরীক্ষার হলেই।  সম্প্রতি চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের ডিপ্লোমা চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। ওসমানও ছিলেন কম্পিউটার বিভাগের এই বর্ষেরই শিক্ষার্থী। কিন্তু দেশকে নতুন ‘স্বাধীনতার স্বাদ’ এনে দিতে প্রাণ দেওয়া ওসমান পাটোয়ারী স্বাভাবিকভাবেই পরীক্ষার হলে থাকতে পারেননি। তবে পরীক্ষার হলে ওসমান আগে যে টেবিলসহ লাগানো চেয়ারটিতে বসতেন সেটিতে বসেননি কেউ। সেই শুন্য চেয়ারের ওপরে শোভা পাচ্ছিল ওসমানের জন্য বন্ধুদের আনা ভালোবাসার ফুলের তোড়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুরা তুলে ধরেছেন শহিদ ওসমানের স্মৃতি। তাদের একজন লেখেন, ‘ওসমান, কখনো ভাবিনি তোকে ছাড়া পরীক্ষা দিতে যাবো। ডিপ্লোমা লাইফের শুরু থেকেই আমরা সবাই মিলে একসঙ্গে ক্যাম্পাসে যেতাম। কতই না মজা করতাম। এইগুলা কখনো ভুলবার নয়। আজ সবই আছে  শুধু তুই নেইরে বন্ধু!’

আরেক বন্ধু লিখলেন, ‘প্রিয় ওসমান, পলিটেকনিকের ভর্তি হওয়ার ফার্স্ট সেমিস্টার থেকে তোর সঙ্গে ৩০৬ নম্বর কক্ষে মিডটার্ম পরীক্ষা দিয়ে আসছি। আজ ৪র্থ পর্বের মিডটার্ম পরীক্ষা দিলাম সেই ৩০৬ নম্বর কক্ষে। তোর সিটও একই জায়গায় ছিল। কিন্তু ভাই শুধু ছিলি না তুই।’

একসঙ্গে ক্লাসরুম শেয়ার, শহরের এখানে-ওখানে ঘোরাঘুরি-সাজিদ ইমতিয়াজের মনের উঠানে ওসমানের সঙ্গে কাটানো সেই সব স্মৃতি যেন এখনও খেলা করছে।

তার বন্ধু সাজিদ দুঃখ করে বলেন, ‘ওসমান ছিল আমার খুব কাছের বন্ধু। আমরা একসঙ্গে চট্টগ্রাম শহরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলাম।

ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলে সে গ্রামের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে ঘরে বসে থাকেনি, আন্দোলনে অংশ নিয়েছিল সেখানকার বন্ধুদের সঙ্গে।

গত ৪ আগস্ট বিকেলে লক্ষ্মীপুর শহরে গুলিতে সে শহিদ হয়। দেশের জন্য বন্ধুর এই আত্মত্যাগের স্মৃতিকে আজীবন ধরে রাখতে চাই আমরা।’

ওসমানের বড় ভাই মো. ওমর ফারুক কদিন আগে শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বানে ঘুরে গেছেন ছোট ভাইয়ের স্মৃতিধন্য চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটউট।

তারই স্মৃতি ফেসবুকে তুলে ধরেছেন তিনি। লেখেন, ‘দেখে এসেছি প্রিয় ওসমানের হেঁটে চলা রাস্তাগুলো, ক্লাসরুম, শিক্ষাঙ্গণ, পড়ার টেবিল, থাকার স্থান। ওসমানকে ছাড়া সবই আছে। কলেজ ড্রেসটা যেভাবে হাতা গুটিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে এসেছিলো ঠিক সেভাবেই ঝুলে ছিল। ওসমান ছাড়া সব যেন থমকে আছে, হাহাকার করছে। প্রিয় চট্টগ্রাম তুমি থাকবে হৃদয়ে, ভাইয়ের স্মৃতি যে রেখে এসেছি তোমার বুকে।’

ওসমানের সেই স্মৃতি বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন তারই বন্ধুদের কাঁধে। বন্ধুবিয়োগে শোকের সাগরে হাবুডুবু খাওয়া বন্ধুরাও অবশ্য ওই স্মৃতি আঁকড়েই বাঁচতে চান, প্রতিদিন, এমনকি আজীবন!

শহিদ ওসমান পাটোয়ারীর বাবা মো. আব্দুর রহমান(৫০) বলেন, ‘ছেলেকে অনেক স্বপ্ন নিয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি করিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ছেলেও আমাদের ইচ্ছে পূরণে কঠোর পরিশ্রম করতো। কিন্তু ঘাতক বুলেট কেড়ে নিয়েছে আমাদের স্বপ্ন। ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার আমরা দেখে যেতে চাই। আর কোন ইচ্ছে আমাদের নেই।’

২০০২ সালের ১৯ এপ্রিল জন্ম নেওয়া শহিদ ওসমান পাটোয়ারীর বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার দক্ষিণ রায়পুর গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে দ্বিতীয় ওসমান পাটোয়ারী। বাবা ব্যবসায়ী ও মা শিক্ষিকা।

মা রেহানা আখতার(৪৮) বলেন, ‘ছোট বেলা থেকেই ছেলের সব ইচ্ছে পূরণ করেছি। ইচ্ছে পোষণ করেছে আন্দোলনে যাবে। আন্দোলনে যাওয়ার আগেও আমার থেকে অনুমতি চেয়েছে। আমি দিয়েছি। ছেলে শহিদ হয়েছে। এতে আমার কোন দুঃখ নেই। সারাদেশের মানুষ এখন আমাকে শহিদের মা হিসেবে চেনে এটাই আমার কাছে গর্বের ও মর্যাদার।’

susna

susna

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
রংপুরে পুলিশের সহায়তায় গরু চুরি বন্ধ হয়েছে

রংপুরে পুলিশের সহায়তায় গরু চুরি বন্ধ হয়েছে

নভেম্বর ২৪, ২০২৫
ঢাকা প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৪, ২০২৬
ডিআইজি ও এসপির মিঠাপুকুর থানা পরিদর্শন

ডিআইজি ও এসপির মিঠাপুকুর থানা পরিদর্শন

জানুয়ারি ১৪, ২০২৬
বাংলাদেশ তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর মৃত্য

বাংলাদেশ তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর মৃত্য

নভেম্বর ২৯, ২০২৫

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
প্রাণ বঙ্গ মিলাস্ লিঃ এর ধান প্রদর্শনী ক্ষেত পরিদর্শন

প্রাণ বঙ্গ মিলাস্ লিঃ এর ধান প্রদর্শনী ক্ষেত পরিদর্শন

এপ্রিল ২৫, ২০২৬
সুস্বাস্থ্য নিশ্চিতকরণে  আটোয়ারীতে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী

সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আটোয়ারীতে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী

এপ্রিল ২৫, ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের  উৎপাদন বন্ধ,  বিপুল পরিমাণ কয়লার মজুদ নিয়ে বিপাকে  কয়লা খনি কর্তৃপক্ষ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ, বিপুল পরিমাণ কয়লার মজুদ নিয়ে বিপাকে কয়লা খনি কর্তৃপক্ষ

এপ্রিল ২৫, ২০২৬
ডেমরা থানা এলাকায় ভূমিদস্যুর রমজান মাস্টার কর্তৃক অবৈধভাবে জমি দখলের চেষ্টা

ডেমরা থানা এলাকায় ভূমিদস্যুর রমজান মাস্টার কর্তৃক অবৈধভাবে জমি দখলের চেষ্টা

এপ্রিল ২৩, ২০২৬

Recent News

Somoyer Unnon Songbad News Agency.

Contuct With Us: 01766010676

12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • কৃষি
  • খেলাধুলা
  • জাতীয়
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • মফস্বল সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • সকল সংবাদ
  • সম্পাদকীয়
  • হোম

সর্বশেষ সংবাদ

প্রাণ বঙ্গ মিলাস্ লিঃ এর ধান প্রদর্শনী ক্ষেত পরিদর্শন

প্রাণ বঙ্গ মিলাস্ লিঃ এর ধান প্রদর্শনী ক্ষেত পরিদর্শন

এপ্রিল ২৫, ২০২৬
সুস্বাস্থ্য নিশ্চিতকরণে  আটোয়ারীতে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী

সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আটোয়ারীতে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী

এপ্রিল ২৫, ২০২৬

© 2024 SUS News Agency - Somoyer Unnon Songbad News Agency by IT Farm Bangladesh.

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2024 SUS News Agency - Somoyer Unnon Songbad News Agency by IT Farm Bangladesh.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist