আব্দুল হালিম, ব্যুরো অফিস, রংপুরঃ
এস এস সি ৮৬ ব্যাচ ৪০ বছর পূর্তি ও ২য় বন্ধু সমাবেশ রংপুরের মিঠাপুকুরে অনুষ্ঠিত হয়। ১০ই জানুয়ারি ২০২৬ শনিবার বিকালে জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিতব্য ৮৬ ব্যাচ বন্ধু মিলন মেলায় ১৩০ জন বন্ধুদের মাঝে ব্যাগ, গেন্জি, মগ, আইডিকার্ড, চাদর ও লান্স বিতরণ করা হয়।

উক্তব্য মিলন মেলায় বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (৮৬ ব্যাচ) মোশারফ হোসেন, রংপুর ৫ (মিঠাপুকুর) আসনের ধানের শীষ এমপি প্রার্থী সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা, বিশিষ্ট ঠিকাদার ও সাবেক উপজেরা পরিষদ ভাইচ চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, এ প্রতিবেদক সাচ নিউজ এজেন্সী সহ সম্পাদক আব্দুল হালিম, প্রধান শিক্ষক দেলনঁর রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, বন্ধু মানেই সজীবতা, বন্ধু মানেই ফিরে তাকানো ! ভালো থেকো বন্ধুরা।













