মাহতাব ইসলামঃ
“দীর্ঘ বিতর্কের পর অবশেষে সরকারের দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিলেও তাদের পদত্যাগের কার্যকারিতা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে যুক্ত”। এমন শর্ত ঘিরে নতুন প্রশ্ন উঠে এসেছে, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদ উর রহমান মন্তব্য করেছেন। এ ধরনের পদত্যাগপত্র শুধু অস্বাভাবিকই নয়, বরং এটি ইঙ্গিত দিতে পারে যে দুই উপদেষ্টাই নির্বাচন নিয়ে কোনো না কোনোভাবে সন্দিহান বা অনিশ্চিত। আজ বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান তার ইউটিউব চ্যানেল ‘জাহেদ’স টেক’ এ এক বিশ্লেষণে তিনি এসব কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, তফসিল ঘোষণাকে শর্ত ধরে পদত্যাগপত্র কার্যকর করার মাধ্যমে উপদেষ্টারা “পদ আঁকড়ে থাকার সুযোগ” বাড়িয়ে রেখেছেন। যদি তফসিল কোনো কারণে পিছিয়ে যায়, তাহলে তারা আরও সপ্তাহ, মাস এমনকি বছরের পর বছরও উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ পেতে পারেন।
এমনভাবে সময় বেঁধে পদত্যাগ দেওয়াই তাদের ‘নির্বাচনের নিশ্চয়তা’ সম্পর্কে সংশয়ের ইঙ্গিত দিতে পারে বলে মনে করেন তিনি।













