মাহতাব ইসলামঃ
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান যে, এনসিপি থেকে পদত্যাগ করা নেতা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। আজ বুধবার ৭ই জানুয়ারি বেলা দুইটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদানের বিষয়ে আরশাদুল হক গণমাধ্যমকে জানান, আজ বুধবার বেলা দুইটার দিকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক যোগদানের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসে কথা বলেছেন।













