গত বুধবার ২৯ অক্টোবর ২০২৫ ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপির) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং) মোঃ ওয়ালিউল ইসলামকে পিঅ্যান্ডআর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আরেক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফকে গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।













