আজ সোমবার ৫ই জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যে , বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।
জানাযায় যে ভারতের উগ্রবাদী গোষ্ঠির কাছে নতি স্বীকার করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর প্রভাব পড়তে শুরু করেছে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বাংলাদেশের পেসারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে করা সব পোস্ট মুছে দেওয়ার পর মাত্র এক দিনেই ১০ লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি।













