বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৫ই মে ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক এ কে এম সা’দ উদ্দিন-এর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, অধ্যাপক এ কে এম সা’দ উদ্দিন ছাত্রজীবনে বামপন্থী রাজনীতির সাথে ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি প্যালেস্টাইন সংহতি আন্দোলনসহ সাম্রাজ্যবাদ বিরোধী, গণতান্ত্রিক সংগ্রাম ও স্বৈরাচারী বিরোধী প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু বান্ধব ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।













